০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শোক সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়রের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী  মোঃ জাহিদ আহসান রাসেল-এম,পি, বলেন বঙ্গবন্ধুকে নিয়ে আমার বলার শক্তি ও সামর্থ্য নেই, তাকে নিয়ে বলেছেন ও মুল্যায়ন করেছেন আন্তর্জাতিক বিশ্ব নেতৃবৃন্দ, তিনি অন্যায়ের কাছে জীবননাশের ভয় ভীতি হুমকিতেও দেশের প্রশ্নে মাথানত করেননি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে, বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে।
মঙ্গলবার বিকালে গাজীপুর টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইলস মিলস স্কুল মাঠে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রঞ্জিত কুমার মল্লিক বাবু। সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু,বিশেষ বক্তা ছিলেন এ কে এম আফজালুর রহমান বাবু, আমন্ত্রিত বক্তা ছিলেন মোবাশ্বের চৌধুরী, মেহেদী হাসান মোল্লা, শফিকুল ইসলাম শফিক, রাহুল দাস,আনিসুর রহমান টিপু,গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা কাজী ইলিয়াস, মহিউদ্দিন আহম্মেদ মহি সহ মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য প্রদান করেন। । বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এ মাসেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ দেশেরই কিছু কুচক্রী মহল নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। এ ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জিত। বক্তারা এ সময় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে তাদের যথাযথ শাস্তির দাবী জানান। মাওলানা ইব্রাহিম খলিল দোয়া পরিচালনা করেন।
ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে

প্রকাশিত : ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২