বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ময়মনসিংহের আয়োজনে শোকাবহ আগস্ট, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কৃষি বিশ্ববিদ্যালয় জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ময়মনসিংহের সভাপতি প্রফেসর ডক্টর এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন
গণতান্ত্রিক শিক্ষক ফোরাম উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডঃ মোঃ মনজুরুল আলম, মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মোঃ মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ডঃ মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাসানী,
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ইমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাফিউল আদনান প্রিয়মসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের এবং বাকৃবি ছাত্রলীগ শাখার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এর আগে কৃষি বিশ্ববিদ্যালয় ১ নং গেট সংলগ্ন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান ইমনের সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আফজালুর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ প্রমুখ।





















