১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

দাদীর কুলখানী শেষে ফেরা হলোনা শশুরবাড়ি রুমার।

দাদীর কুলখানী শেষে ফেরা হলোনা শশুরবাড়ি রুমা আক্তারের (২২) পাথর বোঝাই ঘাতক ট্রাক কেড়ে নিল ১১ মাস বয়সি নুরশিদ তারাবানু (আফরা) মাকে।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমা আক্তার মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরানবাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে। সে নোয়াখালী জেলার সেনবাগের মো. আবব্দুল্লাহর স্ত্রী।

স্থানীয় ও স্বজনদের সুত্রে জানা গেছে, রুমা আক্তার দাদীর কুলখানী শেষে শশুরবাড়ি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে তার ১১ মাস বয়সি কণ্যা নুরশিদ তারাবানু (আফরা) কে নিয়ে মাহিন্দ্র যোগে মাটিরাঙা আসার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় ঝুকিপুর্ন মোড়ে মাহিন্দ্র থেকে ছিটকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুমা আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

দাদীর কুলখানী শেষে ফেরা হলোনা শশুরবাড়ি রুমার।

প্রকাশিত : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২