কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতু টোলপ্লাজা এলাকার পুরান বেবিট্যাক্সি স্ট্যান্ডের সামনে।
পুলিশ জানায়,শুক্রবার(২৬ আগষ্ঠ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ ইকবাল, এসআই নাজমুল হুসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা এলাকার পুরান বেবিট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত আরও ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি ছুরি, একটি স্যুইচ গিয়ার ও দুটি এসএস পাইপ জব্দ করা হয়েছে।
ধৃত ডাকাতরা হলেন,উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মনির হোসেন এর ছেলে ফয়জুল হোসেন (২০), সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ দক্ষিণ পাড়া গ্রামের এলাহী মিয়ার ছেলে মো.ইমন (২০),ভিটিকান্দি হাসনাবাদ গ্রামের মৃত জামান মিয়ার ছেলে সাহেদ মিয়া(২০) ও সবজিকান্দি গ্রামের আশিকুর রহমান বাবুলের ছেলে জেমি রহমান(২১)।
০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
-
সানি হাসান, দাউদকান্দি - প্রকাশিত : ০৬:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- 110
ট্যাগ :
জনপ্রিয়





















