বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিকাল ৪ টায় মুসলিম ইন্সটিটিউট এর আয়োজনে মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে প্রবীণদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর চেয়ারম্যান ও মুসলিম ইন্সটিটিউট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ গাজী হাসান কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। অধ্যাপক আবদুল মান্নান ফরিদী খোকা এর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
জাতীয় শোক দিবস উদযাপন উপ কমিটির আহবায়ক কাজী আজাদ জাহান শামীম এর আহবানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহাদাৎ হোসেন খান হিলু, বিএমএ ময়মনসিংহের সভাপতি ডা মতিউর রহমান ভুইয়া, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিব্বীর আহমেদ লিটন প্রমুখ।
এ সময় ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্বা আব্দুর রব, জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, জিকেপি ডিগ্রি কলেজ এর গভনিং বডির সভাপতি ড সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্বা আব্দুল ফজল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















