ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মাসিক অপরাধ সভায় (জুলাই মাস) বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিএমপি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার এর কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মতিঝিল বিভাগের ডিসি,হায়াতুল ইসলাম খান ।প্রতি মাসে ঘটে যাওয়া অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতিমাসের কার্যক্রম পয়েন্ট আকারে যোগ করে পরের মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার দিয়ে থাকেন ডিএমপি কমিশনার।
জুলাই মাসে এজেহারনামীয় আসামী গ্রেফতার ও ছিনতাইকারী গ্রেফতারে অসামান্য অবদান রাখায় বিশেষ এই পুরস্কার টি অর্জন করেন ডিএমপির পল্টন মডেল থানার এসআই মোঃ শামীম হোসেন ।এর আগে ও বেশ কয়েকবার পুরস্কারে ভূষিত হোন এই পুলিশ কর্মকর্তা।





















