০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সরাইলে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকলাসার গ্রামের একটি পুকুর থেকে আমির মিয়া (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকলাসার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আমির মিয়া চাকলাসার গ্রামের মৃত হাবিবুল্লার ছেলে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে আমির মিয়ার মরদেহ উদ্ধার করেন।

মো. আনিসুর রহমান আরও জানান, রোববার সকালে চাকলাসার গ্রামের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সরাইলে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২