০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গভীর শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধু পাগল আব্দুল আলিম মোল্লা

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। আজকের বিজনেস বাংলাদেশ এর অনুসন্ধানে জানবো বঙ্গবন্ধুকে ঘিরে আব্দুল আলিম মোল্লার গল্পঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে প্রতিবছর ১৫ আগস্ট মাসের বিজোড় তারিখ গুলোতে রোজা রাখেন মো. আবদুল আলীম মোল্লা নামের এক বঙ্গবন্ধু পাগল। যিনি ধ্যানে জাগরণে চিন্তা চেতনায় মনেপ্রাণে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বঙ্গবন্ধুকে,তার এই তীব্র গভীর প্রেমের ভালোবাসার সম্মান শ্রদ্ধার নিদর্শন এর মানসিকতায় সারা বাংলাদেশে আরেকজন আছে কিনা সন্দেহ মন্তব্য করেছেন অনেকে, তাও আবার বিগত ৪৬ বছর ধরে রোজা রেখে যাচ্ছেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি রোজা রাখা শুরু করেন। প্রতিবছর ৩১ আগস্ট এলাকার দলীয় এবং বঙ্গবন্ধুপ্রেমী নেতাকর্মীদের নিয়ে ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি ঘেরা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতারি করে এ কর্মসূচি শেষ করেন।এ প্রসঙ্গে আব্দুল আলিম মোল্লা বলেন এই ঐতিহাসিক এ বাড়িকে কেন্দ্র সারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মীদের মিলন মেলার স্থান,উৎসাহ প্রেরণা দুঃখ কষ্ট বেদনা নিয়ে নেতাকর্মীরা ছুটে চলেন রাজনৈতিক মাঠে। আমি মনে করি বঙ্গবন্ধু মানেই আওয়ামীলীগ, তিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, এইখানে আসলে বঙ্গবন্ধুর ভালবাসাকে আমি অনুভব করি হৃদয় দিয়ে যতদিন বেঁচে থাকব ততদিন আমি রোজা রাখবো,মহান রাব্বুল আলামিন তাকে ও তার পরিবারকে যেন জান্নাতুল ফেরদৌসের উচু মাকাম দান করেন তার জন্য দোয়া করবো। ১৯৭৫ সালের ১৫ আগস্টে ইতিহাসের সেই ন্যক্কারজনক ঘটনার সময় টঙ্গীর মুদাফা গ্রামের তৎকালীন ২০ বছরের যুবক বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল আলীম মোল্লা। ১৫ আগস্ট এ হত্যাকান্ডের ঘটনা আজও কাঁদায় তাকে। সেই ঘটনার পরের বছর থেকে বঙ্গবন্ধুকে ভালোবেশে দীর্ঘদিন ধরে এ নিয়ম পালন করে আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে স্বপ্নদ্রষ্টা। ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসে টঙ্গীর মুদাফা ও ভাদাম এলাকায় বন্যাকবলিত মানুষকে সাহায্য করতে আসা বঙ্গবন্ধুকে একনজর দেখতে ওই এলাকার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, মা, বোন সবাই জড়ো হন। শরীরে ময়লা, হাতে কাঁদা নিয়ে সবাই বঙ্গবন্ধুর কাছে গিয়ে বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরেন। এ সময় বঙ্গবন্ধু কাদামাখা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে বুকে জড়িয়ে নেন। কিশোর আবদুল আলীম মোল্লাকেও গালে হাত দিয়ে বঙ্গবন্ধু আদর করে দেন। সরাসরি বঙ্গবন্ধুর আদর পেয়ে সেই থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম। বঙ্গবন্ধুর আদর্শ জনমানুষের কাছে ছড়িয়ে দিতে তিনি আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ১৯৯৫ সালে বাংলাদেশের প্রথম টঙ্গী পৌরসভার মডেল নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে টঙ্গী থানা যুবলীগ সদস্য থাকাবস্থায় বিপুল ভোটে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। পরে ২০০৬ সালে আবারও কমিশনার হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে দেশের বৃহত্তর সিটি করপোরেশন ৫২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে জনগণের সেবা করে যাচ্ছেন। বর্তমানে তিনি টঙ্গী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আবদুল আলীম মোল্লার বাবা হাজি মো. আরব আলী মোল্লা, মা কমলা বেগম। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক। আবদুল আলীম মোল্লা বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, ৫৪-এ নির্বাচন, ৬৬-এ ছয় দফা, ৬৯-এ গণঅভ্যুত্থান, ৭০-এ নির্বাচন এবং ৭১-এ স্বাধীনতাকে যারা মানতে পারেননি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তিনি আবেগাপ্লুত ও অশ্রুসজল কণ্ঠে বলেন, আমি একজন নগণ্য মানুষ। বঙ্গবন্ধুর জন্য আর কি করতে পারব। তাই বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৭ জন মানুষকে হত্যার প্রতিবাদে প্রতিবছর আগস্ট মাসে শোক পালনের পাশাপাশি রোজা রেখে তাদের মাগফিরাত কামনা করি। এটি আমার একটি সাধনা। মন থেকে বঙ্গবন্ধুর প্রতি অগাধ বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসায় রোজা রাখেন। তিনি আরও জানান, বঙ্গবন্ধু ১৯৭১ সালে যখন গ্রেফতার হন তখন আমার মা বাবা আত্মীয়-স্বজন এলাকাবাসী তার জন্য রোযা রাখে দোয়া করে পাকিস্তানিরা যেন তাকে মাইরা না ফালায়,আমার ও এলাকাবাসীর এমন মানসিকতায় আমি মুগ্ধ হয়েছি। আমি আজো ভুলতে পারিনা, আগস্ট মাসে আমি সেভ করি না, চুল কাটাই না,বঙ্গবন্ধুর স্মরনে ধ্যানে বসি।বঙ্গবন্ধুকে নিয়ে যত ভাবি তত ভাল লাগে, বঙ্গবন্ধুর ভাষণ শুনি, দেহমনে শিহরণ জাগে,প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত বঙ্গবন্ধুর ভাষণ শুনা উচিত, যাতে দেশ গড়ার, রাজনৈতিক করার, আন্তরিক, বাস্তবিক নির্দেশনা পাবে।

ট্যাগ :
জনপ্রিয়

গভীর শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধু পাগল আব্দুল আলিম মোল্লা

প্রকাশিত : ০৬:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২