০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ২ ক্লিনিক সিলগালা

চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় অনুমোদন এবং চিকিৎসার উপযোগী পরিবেশ না থাকায় চট্টগ্রামের দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে দুটি ক্লিনিককে অনুমোদন গ্রহণে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের সিভিল সার্জন ডা.ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে নগরীর পাঁচটি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়।

সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না থাকায় নগরীর ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল এবং দেশ মেডিক্যাল সার্ভিসেস নামের দুটি ক্লিনিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া হেলথ হোম ও ফেয়ার হেলথ নামের দুটি ক্লিনিককে ১০ দিনের মধ্যে ঘাটতি পূরণ করে কাগজপত্র ঠিক করার জন্য সময় দেওয়া হয়।

তিনি আরো জানান, পাঁচলাইশ শিশু জেনারেল হাসপাতালে অভিযানে তাদের যাবতীয় কাগজপত্র ও পরিবেশ যথাযথ অবস্থায় পাওয়া গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে ২ ক্লিনিক সিলগালা

প্রকাশিত : ০৭:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২