১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দুই সার ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দুই রাসায়নিক সার বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা শাখা। উপজেলার রমনা ইউনিয়নের নতুন জোড়গাছ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সুত্র জানায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে রাসায়নিক সার বিক্রি করার অপরাধে চিলমারীর নতুন জোড়গাছ বাজার এলাকার সার ব্যবসায়ী জাহেদুল ইসলামের ম্যানেজার নুর আলমকে ২০ হাজার টাকা এবং একই বাজারের ত্বহা ট্রেডার্সের মালিক মো. গওসুল আজমকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আরশাদ আলী এবং চিলমারী থানার একটি পুলিশ টিম।

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দুই সার ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ০৮:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২