০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে ১২ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ১২ টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (৩০ আগস্ট) মহানগরীসহ চট্টগ্রামের ১৪ উপজেলায় স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে এসব হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।

সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে জানা গেছে, নগরের ১টি হাসপাতাল ছাড়াও ১৪ উপজেলার ১১ টি হাসপাতাল-ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বোয়ালখালী, রাঙ্গুনিয়া, বাঁশখালীতে ১টি, আনোয়ারায় ২ টি, মীরসরাই ও লোহাগাড়ায় ৩টি করে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী  বলেন, উপজেলায় যে সব হাসপাতালে অনিয়ম পাওয়া গেছে তা তৎক্ষনাৎ বন্ধ করে স্বাস্থ্য অধিদফতরে তালিকা পাঠানো হয়েছে। অধিদফতর যে সিদ্ধান্ত দিবেন তাই বাস্তবায়ন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

চট্টগ্রামে ১২ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশিত : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২