ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন। সর্বগুণে গুণান্বিত তাহার গুণের কোন শেষ নেই।একজন মানুষ এবং দক্ষ পুলিশ অফিসার। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিশাল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করার আগে তিনি ময়মনসিংহ জেলার অর্ন্তগত ভালুকার উপজেলা ভালুকা মডেল থানার ওসি হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ত্রিশাল থানায় যোগদানের পরই বদলে গেছে পুরো থানার এলাকার চিত্র। উন্নতি হয়েছে আইনশৃঙ্খলা চুরি ছিনতাই সন্ত্রাস বন্ধ হয়েছে মাদকের নৈরাজ্য।
আইন শৃঙ্খলা উন্নয়নে প্রতিনিয়ত সাধারণ জনগণকে থানার গোল ঘরের বসে সর্বক্ষণ সাধারণ জনগনকে সেবা দিয়ে যাচ্ছেন । মানবতার ফেরিওয়ালা নামক খ্যাত ওসিকে কাছে পেয়ে কাক্ষিত সেবা পাচ্ছে সাধারণ মানুষ বসবাস করছেন সুখে শান্তিতে। যেকোনো সমস্যা সরাসরি ওসির সাথে শেয়ার করতে পেরে খুশী সাধারণ মানুষ।
ওসি মাইন উদ্দিন সার্বক্ষনিক নজরদারির ফলে এখন কোনোরকম হয়রানি ছাড়াই মানুষ থানা থেকে সবধরনের আইনি সহায়তা পাচ্ছেন।তিনি ত্রিশাল থানার আসার পরে তার হাত ধরে মসজিদ নির্মাণ করা হয়। তিনি শুধু থানাকে জনগণের সেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলেননি, ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ড,১২টি ইউনিয়ন এবং ১৫৯টি গ্রাম নিয়ে ত্রিশাল উপজেলা আনুমানিক প্রায় ছয় লক্ষাধিক মানুষের জানমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর বিচক্ষণতা এবং দুরদর্শিতার কারণে দেশের প্রাচীন এই উপজেলার জনপদ এখন অনেকটাই নিরাপদ। জনবহুল এই জনপদে পুলিশের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা এখন উপজেলা জুড়ে বেশ আলোচিত এবং প্রশংসনীয়। পরোপকারী এবং সদা হাস্যজ্জল সাদা মনের অধিকারী এই গর্বিত পুলিশ অফিসারকে জানাই লাল গোলাপ শুভকামনা ও অভিনন্দন।





















