স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচিতে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন,যৌথ ভাবে পরিচালনা করেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবু ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল আলম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান চেয়ারম্যান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল।
আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা সহকারী কমান্ডার মোঃ আব্দুস সালাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ সরু মিয়া সুবেদার মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মোঃ ওবায়দুল হক লিটন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সকল সহকারী মুক্তি যোদ্ধা কমান্ডার, মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকল সংসদগণ।





















