০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বান্দরবানে অবৈধ চাউল মজুদের দায়ে ব্যবসায়ির ১ মাসের জেল

বান্দরবানে খাদ্য অধিদপ্তরের চাউল অবৈধ ভাবে মজুদ করে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্ত ব্যবসায়ি হলেন, বাপ্পা স্টোরের মালিক মধু দাশ (৫৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রির ১৮টি চাউলের বস্তা জব্দ করে এবং বাপ্পা স্টোরের মালিক মধু দাশ’কে আটক করে এক মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ। অভিযানে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, গরীব মানুষের জন্য সূলভমূল্যে বিক্রি করা চাঊল অবৈধ ভাবে মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বান্দরবানে অবৈধ চাউল মজুদের দায়ে ব্যবসায়ির ১ মাসের জেল

প্রকাশিত : ০৫:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২