চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম এর আয়োজনে দি অপটিমিস্টস বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মেধাবী ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ৪,২৭,২০০ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দি অপটিমিস্টস বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার ডাইরেক্টর ফয়সাল হাবিব সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ, দি অপটিমিস্টস বাংলাদেশ শাখা’র জেনারেল সেক্রেটারি সাইদুল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি খালেকুজ্জামান রাজু, দি অপটিমিষ্টস বাংলাদেশ এর এডিশনাল ডাইরেক্টর মোঃ আতিয়ার রহমান। প্রজেক্ট ডিরেক্টর এডমিনিষ্ট্রেশন এন্ড ফিন্যান্স চিত্ত রঞ্জন মহন্ত, প্রজেক্ট ডিরেক্টর মোঃ আফছারুজ্জামান সহ সিরাজাম মনিরা ও সার্জারী বিশেষজ্ঞ ড. শীলা দিত্য শীল এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করেন। উল্লেখ্য যে, দি অপটিমিস্টস বাংলাদেশ প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করে আসছেন।





















