জামালপুর পৌর এলাকার দক্ষিণ কুর্ষা পুর্ব নাছিরপুর মসজিদের ইমাম সাজ্জাদ হোসেনকে জোর পুর্বক তুলে নিয়ে হেনস্থা করে শারিরিক ও মানসিক নির্যাতন করে বিয়ে করিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাইপাস এলাকায় ভুক্তভোগী সাজ্জাদ ও তার পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমাম সাজ্জাদ হোসেন। এসময় তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘ ৬ বছর যাবত দক্ষিণ কুর্ষা পুর্ব নাছিরপুর এলাকার মসজিদে সুনামের সাথে ইমামের দায়িত্ব পালন করে আসছি। গত শনিবার সন্ধ্যার পর আমার ব্যক্তিগত কাজে শহরের গেইটপাড় এলাকায় যাই। সেখানে দক্ষিণ কুর্ষা পুর্ব নাছিরপুর এলাকার প্রভাবশালী উজ্জল হোসেন, আব্দুল খালেক, মমিনসহ কতিপয় ব্যক্তিরা গেইটপাড় হতে আমাকে তুলে নিয়ে স্থানীয় একটি বাসায় নিয়ে যায় । সেখানে তাদের আগে থেকেই ঠিক করা বিবাহিত একটি মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয় । আমি তাদের প্রস্তাবে রাজি না হলে তারা আমার উপর চড়াও হয় । এক পর্যায়ে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেই মেয়ের সাথে (এক বাচ্চার মা) ৪ লাখ টাকা দেনমোহর ধার্য করে জোর করে কাবিননামায় স্বাক্ষর করিয়ে নেয়। এ সময় আমি এ বিয়ে মানি না বললে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় । প্রায় মধ্য রাতে আমি সেখান থেকে চলে আসি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উক্ত ঘটনার সাথে জড়িত দূষিদের দ্রুত শাস্তির দাবি জানান।
০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
জোর করে বিয়ে পড়ানোয় ইমামের সংবাদ সম্মেলন
-
ফুয়াদ খন্দকার ,জামালপুর - প্রকাশিত : ০৫:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- 102
ট্যাগ :
জনপ্রিয়





















