কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সূত্র ধরে রবিবার ১১ টায় কুমিল্লা – ৫ বুড়িচং – বিপাড়ার সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান এমপি উক্ত কলেজের ছাত্র ছাত্রী মিলনায়তনে মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় কলেজের সকল ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক,কলেজ পরিচালনা কমিটির সদস্যগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন অধ্যক্ষের অভিযোগ এর বিষয়টি যেহেতু আদালতে মামলা হয়েছে তাই আদালতের রায় পর্যন্ত সকলকে পরিস্থিতি শান্ত রাখার আহবান জানান। কলেজের ক্লাস গুলো যাতে নিয়মিত হয়, সকল শিক্ষককের প্রতি নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য গত আগষ্ট মাসের ১১ তারিখ উক্ত কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার এর বিরুদ্ধে কলেজের কয়েকজন ছাত্রী তাদের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো নিয়ে ক্লাস বর্জন করে অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে প্রশাসনের উপস্থিতিতে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। মত বিনিময় সভা শেষে কলজে পরিচালনা পর্ষদ দৈনিক দুই ঘন্টা করে ক্লাস নেয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।




















