১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন শুরুর তারিখ ঘোষণা

শিক্ষামন্ত্রী দীপু মনি।পুরোনো ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তবে যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

পরে স্থগিত হওয়া এ পরীক্ষা মধ্য-আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে। তাই ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এ ছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন শুরুর তারিখ ঘোষণা

প্রকাশিত : ০১:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২