শিক্ষা সংস্কৃতি ও প্রাচীন সভ্যতার নগরী কুমিল্লা, ঢাকা চট্টগ্রামের মধ্যবর্তী এবং দেশের প্রাচীনতম বৃহৎ একটি জেলা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে সকলকের সাথে সমন্বয় করে কুমিল্লাকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ৩৫ বছর ধরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, তৃণমূল নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত থেকে দেশ দল ও মানুষের কল্যানে কাজ করেছি। স্বচ্ছতার সাথে সাংগঠন, রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বিবেচনায় কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ। নির্বাচত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার পাশাপাশি তার মিশন ও ভিশন বাস্তবায়নে গ্রামকে শহর ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধানে প্রধান্য দিয়ে কাজ করতে চাই। নেত্রীর সীদ্ধান্তই চুরান্ত, দল যদি আমার চেয়ে যোগ্য কাউকে মনোনীত করে অবশ্যই তার পক্ষে কাজ করবো। ভোটার ও কুমিল্লাবাসী তথা সকলের দোয়া ও সমর্থন চাই ।
আসন্ন জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন মনোনয়নপত্র ক্রয় ও দাখিলের পর রবিবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে, দলীয় সভানেত্রীর কার্যালয়ে, সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন কুমিল্লা জেলা (দঃ) আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলী আকবর। দলীয় সভাপতির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়ার সময় তিনিসহ তার সাথে উপস্থিত নেতাকর্মীদের বেশ হাস্যোজ্জল ও প্রাণবন্ত দেখা যায়। জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলগের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে শতভাগ আশাবাদী আলী আকবর ও তার কর্মী সমর্থকগণ। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন গতকাল রবিবার । ধানমন্ডি ৩ /এ দলীয় কার্যালয়ে মনোনয়ন জমাদানে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার। কুমিল্লা জেলা (দঃ) মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাম্মৎ কোহিনুর বেগম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা পলাশ, কুমিল্লা দক্ষিণ যুবলীগ নেতা মানসু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি উজ্জল হোসেন তুহিন, সুফিয়ান, মাসুম বিল্লাহ, জি এম হেলাল শাওন, রাহাত সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।





















