কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,পৌরসভার মেয়র কাজিউল ইসলাম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা প্রশাসনের কর্মকর্তাকর্মচারী প্রমুখ।এরপর অতিথিগণ উদ্বোধনী ম্যাচে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং টুর্ণামেন্টের শুভ উদ্বোধনের সূচনা করেন। প্রসঙত, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ জেলার ৯টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে।





















