দিনাজপুরের বিরলে সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার বাংলাদেশ এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানইজেশন (ইএসডিও) কর্তৃক কৃষকদের মাঝে নিরাপদ সবজি উৎপাদনের উপকরণ বিতরন করা হয়েছে।
বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট ফারমার্স হাব নার্সারীতে বুধবার দুপুরে ২৫ জন সবজি চাষীর মাঝে নিরাপদ সবজি উৎপাদনের উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোস্তফা হাসান ইমাম, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলাম, এনআইসিই প্রজেক্ট কর্মকর্তা সুর্বনা ইসলাম।
পরে নিরাপদ সবজি চারা উৎপাদনকারী সবজি চাষী এমদাদুল হকের ফারমার্স হাব সবজি নার্সারীতে উৎপাদিত বিভিন্ন রকমের নিরাপদ সবজি চারা পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/হাবিব




















