০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পালকিতে চড়ে বিয়ে

ঘড়ির কাঁটায় দুপুর আড়াইটা। ব্যস্ততম সড়কে যান্ত্রিক গাড়ির মাঝে হঠাৎ দেখা গেলো চার বেহারার পালকি নিয়ে কনের বাড়ি যাচ্ছেন বর। ডিজিটাল যুগে এমন বিয়ের দৃশ্য দেখতে ব্যস্ততম সড়কেই ছিলো উৎসুক জনতার ভিড়। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহন পালকিতে বিয়ে করেছেন সবুজ ইসলাম জীবন। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে।

সদর উপজেলার বাগবার্টী ইউনিয়নের চর-মিরাখোর গ্রামের আব্দুল জলিল শেখের মেয়ে জলি খাতুনকে বিয়ে করেন সবুজ ইসলাম। সবুজ তার বাবা শফিকুল ইসলামের স্বপ্ন পূরণে পালকিতে চড়ে বিয়ে করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পরে বিয়ের অনুষ্ঠানে বর পালকিতে চড়ে এসেছেন। এতে এলাকাবাসীও অবাক হয়েছে। পালকিতে বর যাত্রা দেখতে এ সময় বিয়ে বাড়ি ও আশপাশের সড়কের বিভিন্ন জায়গায় ভিড় করেন লোকজন।

বর সবুজ ইসলাম বলেন, বাবার ইচ্ছে ছিলো আমাকে পালকিতে চড়ে বিয়ে করানোর। বাবার স্বপ্ন পূরণ করতেই পালকিতে চড়ে বিয়ে করেছি। পালকি তো আমাদের ঐতিহ্য। যদিও সেটি এখন আর চোখে পড়ে না। বাস, প্রাইভেটকারে চলাচল করেছি অনেক। কিন্তু পালকিতে চড়ে অনেক মজা পেয়েছি। বিশেষ করে চার বেহারা ছন্দে ছন্দে পালকি বয়ে চলেছেন-এটা বেশ ভালো লেগেছে।

বরের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার দাদির স্বপ্ন ছিলো আমি যেন পালকিতে চড়ে বিয়ে করি। কিন্তু আমার বিয়ের সময় এলাকায় বন্যার পানিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়া সে স্বপ্ন পূরণ করতে পারিনি। দাদি মারা গেলেও তার কথা সব সময় মনে হতো আমার। তাই আমি সিদ্ধান্ত নেই, আমার বড় ছেলেকে পালকিতে চড়িয়ে বিয়ে করাবো। অনেক খুঁজে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর এলাকা থেকে ৬ হাজার টাকা ভাড়ায় পালকি এনেছি। প্রথমে আমি ও আমার স্ত্রী নিজ এলাকায় পালকিতে চড়ে ঘুরেছি। তারপর আমার ছেলেকে বর সাজিয়ে বিয়ে করাতে গেছি।
বেহারাদের সর্দার পরেশ দাস বলেন, আধুনিকতার ছোঁয়ায় এখন আর পালকির জন্য তেমন ডাক পড়ে না। তবে মাঝে মধ্যে ডাক পেলে খুব ভালো লাগে। সারা বছর কৃষি কাজে ব্যস্ত থাকলেও পালকির জন্য ডাক পড়লেই সঙ্গীরা ছুটে আসে। প্রতিটি বর যাত্রায় দুই হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম রশিদ মোল্লা বলেন, উভয় পরিবারের সম্মতিক্রমে বিলুপ্ত প্রায় গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

পালকিতে চড়ে বিয়ে

প্রকাশিত : ০৯:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২