খুলনায় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক (৫৪) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আফিল গেট বাইপাস সড়কে বিকেএসপির সামনে দায়িত্ব পালনের সময় ট্রাক তাকে ধাক্কা দেয়।
আবদুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামে।
খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, রাতে বিকেএসপির সামনে টহল দেওয়ার সময় একটি খালি ট্রাক এসআই আবদুল হককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে একটার দিকে তিনি মারা যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য আবদুল হকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে খুলনা পুলিশ লাইনসের সামনে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত
-
খুলনা, প্রতিনিধি - প্রকাশিত : ০৬:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- 123
ট্যাগ :
জনপ্রিয়





















