০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবি

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সাংবাদিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল প্রমূখ।

এ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, রাজবাড়ী, ঝিনাইদহ, খুলনা, যশোর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মহাসমাবেশে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দুই মাস অতিবাহিত হলেও সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই অবিলম্বে রুবেল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেন তারা।

গত ৩ জুলাই সাংবাদিক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিনের মাথায় কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ব্রিজের নিচে গড়াই নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে রুবেল হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে আন্দোলন করে আসছে কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠন।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবি

প্রকাশিত : ০৮:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২