সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকোশী ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ ৯ কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা যুথী।
নিহতদের পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা দেন যুথী। বজ্রপাতে আহতদের সঠিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি।
নাহিদ সুলতানা যুথী বলেছেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার গ্রামের এ মর্মান্তিক ঘটনা শুনে আমি বসে থাকতে পারিনি। আমি সব সময় চেষ্টা করব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার।’
এ সময় উপস্থিত ছিলেন—সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ যুবলীগের কর্মী আলহাজ সরকার, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি এবং যুবলীগকর্মী প্রদীপ কুমার গুহ।





















