১৪১জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা শেষে রঘুনাথপুর থেকে শিবপুর পর্যন্ত রাস্তা পাকা করন কাজের শুভ উদ্বোধন করেছেন।
গতকাল শনিবার সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুঃস্থ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা শেষে রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আনিসুর রহমান জুয়েল, অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী ভূঁইয়া, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহাব্বত কবীর প্রমুখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন সাবেক মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন পেশাজিবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/হাবিব






















