কুড়িগ্রামের চিলমারী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম গত ২২ আগষ্ট ২০২২ মৃত্যুবরণ করলে সভাপতি পদটি শূন্য হয়ে যায়।
কলেজটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গত ৩০-০৮-২২ইং তারিখে কুড়িগ্রাম জেলা প্রশাসককে কলেজের গভর্ণিং বডির সভাপতি মনোনয়ন প্রধান করা হয়।জেলা প্রশাসক গভর্ণিং বডির সভাপতি হওয়ায় কলেজের প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্ম্মনসহ শিক্ষক কর্মচারী বৃন্দ অভিনন্দন জানিয়েছে।





















