০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

মোংলায় ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবী

এডিস মশা (ছবি: ইন্টারনেট)

মোংলা বন্দর সচল রাখতে ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। মোংলা বন্দর কর্তৃপক্ষের ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মোংলা বন্দরের ইনারবারে চলমান ড্রেজিং প্রকল্পে বাঁধার সৃষ্টি করা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে ও ড্রেজিং প্রকল্প  চালু রাখার দাবীতে মানববন্ধন করেছেন বন্দরের মোংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশন। এ দাবীতে গতকাল সোমবার সকাল ১১টায় মোংলা বন্দর ট্রাফিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মোংলা কাস্টমস ক্লিয়ারিং  এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মোংলা বন্দর সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটনসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্য ,সি এন্ড এফ কর্মচারী এসোসিয়েশনের সদস্য সহ শ্রমিক কর্মচারীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কতিপয় ব্যক্তি পরিবেশের কথা বলে বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের চলমান কাজ বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছেন। এ চক্রটি এর আগেও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন। এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মোংলা বন্দরকে অচল করে দেয়ার অপতৎপরতা চালাচ্ছেন। তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।বক্তারা আরো বলেন, মোংলা বন্দর যখন উন্নয়নের দিকে যাচ্ছে ঠিক তখন এ চক্রটি ড্রেজিং নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। কারণ এ বন্দর ব্যবহার করছেন ভারত, ভুটান ও নেপাল। তাই চলমান এ ড্রেজিং কার্যক্রম ব্যাহত হলে মোংলা বন্দর, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, রেললাইন, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল অচল হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন তারা।
প্রয়োজনে বন্দর অচল করার হুশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটন।
ট্যাগ :
জনপ্রিয়

বর-কনেসহ নিহত এক পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

মোংলায় ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবী

প্রকাশিত : ০৯:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২