১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নারায়ণগঞ্জে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেছেন, শুধু রাস্তাঘাটের উন্নয়ন করলেই হবে না, মানুষের উন্নয়ন করতে হবে। প্রতিটি মানুষের মনের বিকাশ ঘটাতে হবে। আমরা যতদিন সমাজটাকে মাদকমুক্ত করতে না পারব, ততদিন সমাজকে সামনে এগিয়ে নিতে পারব না।

সোমবার (১৩ আগষ্ট ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, রূপগঞ্জে যে পরিমাণ ধনী লোকের বসবাস ও যত সম্পদ রয়েছে, তাতে এখানে কিছুটা দুর্নীতি দুর করতে পারলে সহজেই রূপগঞ্জকে সুন্দর রাখা সম্ভব। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

মতবিনিময় সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক সভাপতিত্বে আরও বক্তব্য দেন- রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান ভূইয়া, তারাবো পৌরসভার প্যানেল মেয়র আমির হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সাহেদ, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ কার্যালয়ের (জিএম) মহা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জায়েদ আলী , গোলাকান্দাল ইউপি প্যানেল চেয়ারম্যান নাসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস,উপজেলা প্রকৌশলী এলজিইডি জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই আম মাসুদ মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিয়াজ উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নূর প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রূপগঞ্জে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত : ০৬:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২