১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুচকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল আলম। তবে ইউপি চেয়ারম্যান ইউনুচের দাবি ভুলবশত বিজ্ঞপ্তিতে তার নাম সাঁটিয়েছে পরিবেশ অধিদপ্তর। তিনি জানান, সাইফুল নামে একজনকে জরিমানা করেছে। বিজ্ঞপ্তিতে
ভুলবশত তার নাম সাঁটিয়েছে পরিবেশ অধিদপ্তর। যদিও এই ‘ভুলবশতের’ কোন ব্যাখা দিতে পারেন নি তিনি।

জানা গেছে, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় টংকাবতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ক্ষতি সাধন করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ৭ ও ১২ ধারার আলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

প্রকাশিত : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২