বুধবার ময়মনিংহ শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রাস্তার উপর নির্মিত স্থাপনা ভেঙে অপসারণ করাসহ রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করা হয়।
ফেরার পথে শম্ভুগঞ্জ হতে ময়মনসিংহমুখী রাস্তায় দীর্ঘ যানজট দেখা যায়। যানজট পর্যালোচনা করে দেখা যায় যে – ধোবাউড়া পরিবহণ, গৌরিপুর পরিবহণ, সোমেশ্বরী পরিবহণ, আর এমজি, শ্যামল ছায়া, এমকে সুপার এ সকল পরিবহণের ১/২ টি করে বাস রাস্তার উপর দাড় করিয়ে রাখে। এতে রাস্তা প্রায় অর্ধেকের বেশি বেদখল হয়ে যায়।
অপরদিকে সিএনজি স্টেশনটি রাস্তার উপর স্থাপন করায় বিপরীত পাশের রাস্তাটিও অর্ধেকের বেশি বেদখল হয়ে পড়েছে।
ব্রীজমোড়ের এ যানজট নিরসনের লক্ষ্যে ধোবাউড়া পরিবহণ, গৌরিপুর পরিবহণ, সোমেশ্বরী পরিবহণ, আরএমজি, শ্যামল ছায়া, এমকে সুপার এ সকল পরিবহণের চালকদের রাস্তার উপর গাড়ি দাড় করিয়ে না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।
পরিবহণ কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে অঙ্গীকার করেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নগরীতে পরিণত হোক ময়মনসিংহ সিটি করপোরেশন।




















