১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে দৈনিক যুগের আলো’র বর্ষপূর্তি পালিত

দিনাজপুর জেলায় রয়েছে সংবাদপত্র ও সাংবাদিকদের ঐতিহৃ ইতিহাস। এই ভূখণ্ডের মানূষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। সেই কারণেই হিন্দু-মুসলমান সম্পাদিত বহুমত ও পথের পত্রিকা প্রকাশিত হলেও জাতীয় ঐক্যে সব সময় অটুট বন্ধনে পদাচারনা করেছে। সংবাদপত্রে অতীত ঐতিহ্যের সমৃদ্ধির সঠিক ইতিহাস তুলে ধরার সময় এসেছে। ভবিষ্যত প্রজন্মের স্বার্থেই নিরপেক্ষভাবে এর ইতিহাস তুলে ধরা সময়ের দাবী। গতকাল ১৭ সেপ্টেম্বর শনিবার স্থানীয় ইয়াম্মী চাইনিজ রেস্তোরাঁয় দিনাজপুর অফিস  আয়োজিত রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর ৩০ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ও সুধী সভায় প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সহ সভাপতি ও দৈনিক আজকের দেশবার্তা  পত্রিকার সম্পাদক বিশিষ্ট ব্যত্তিত্ব চিত্ত ঘোষ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দৈনিক যুগের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ওয়াহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বজলুল হক বলেন, দিনাজপুর  জেলা থেকে একের পর এক পত্রিকা প্রকাশিত হচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য দিনাজপুরের সার্বিক সমস্যা ও সম্ভাবণা নিয়ে ধারাবাহিক সংবাদ পত্রিকায় আসছে না। অনেক পত্রিকাই অনিয়মিত। হঠাৎ করে কোন বিশেষ দিবসে বা বিশেষ কোন গোষ্ঠীর সংবাদ নিয়ে তা প্রকাশিত হয়। এই সমস্ত পত্রিকা পাঠক সমাজে নিজস্ব স্থান করে নিতে পারেনি। নিয়মিত পত্রিকাগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রকাশিত হয়ে আসছে। তাই হাতে গোনা কয়েকটি পত্রিকা আজ সমাদৃত। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর ইউনিয়নের সভাপতি ও দৈনিক তিস্তা পত্রিকার সম্পাদক মোঃ ওয়াহেদুল আলম আটিষ্ট বলেন, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে তাদের অতীত ঐতিহৃ পুনরুদ্ধার করতে হবে। নীতি, লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সঙ্গে আপোষ করা যাবে না। অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত দিনাজপুর পত্রিকার সম্পাদক সুব্রত মজুমদার ডলার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সংবাদপত্র শুধু জনমতের বাহক নয়, দেশাত্ববোধ ও জাতীয়তা বোধের  আবাদভুমি। সংবাদপত্রকে নিরপেক্ষ ও দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশনের উপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন বক্তব্য রাখেন। সভার শুরুতেই প্রধান আলোচক কবি সাহিত্যিক কলামিস্ট গবেষক মোঃ জুবায়ের আলী জুয়েল বাংলাদেশের প্রথম মুদ্রন যন্ত্র ও সংবাদপত্র রঙ্গপুর বার্তাবহ থেকে যুগের আলো শিরোনামে ইতিহাস সমৃদ্ধ আলোচনার সূত্রপাত করেন প্রাণবন্ত সমৃদ্ধ এই প্রবন্ধটি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। আলোচনা সভা শেষে সকলকে নিয়ে প্রধান অতিথি বিএফইউজে’র সাবেক সহ সভাপতি আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাবিবুল তুষার।
 এসময় উপস্থিত ছিলেন যুগের আলো পত্রিকার কলামিষ্ট ও ফিচার লেখক মোঃ কায়ছার আলী, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, সাংবাদিক আবুল কাশেম, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনসুর রহমান, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সাত্তার, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকাউপস্থিত ছিলেনর বিরল উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও  পত্রিকার এজেন্ট রফিকুল ইসলামসহ হকারবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে দৈনিক যুগের আলো’র বর্ষপূর্তি পালিত

প্রকাশিত : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২