১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হরিরামপুরের আর্টিস্ট আলমের মানবেতর জীবনযাপন

মনের ভেতরের কল্পনার সবটুকু শিল্পী সত্ত্বা দিয়ে নিপুণ তুলির আঁচরে যে মানুষটি রঙবেরঙের ডিজাইনের সাইনবোর্ড লিখতেন। রঙ তুলির আচরে আঁকতেন রঙবেরঙের প্রাকৃতিক দৃশ্যাবলী। সেই মানুষটিই আজ কালের বির্বতনে রঙ তুলির পরিবর্তে হাতে নিয়েছেন চায়ের কেতলী। যিনি আলম আর্ট নামেই ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। প্রায় ৪০ বছর যাবৎ রঙ তুলির সাথে যার নিবিড় সম্পর্ক। এখন বাধ্য হয়ে পেশা পরিবর্তন করে বেছে নিয়েছেন চায়ের ব্যবসা। তিনি হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কলতা প্রামের মো. আলম।

জানা যায়, উপজেলার ঝিটকা বাজারের ইছামতী নদীর পাড়ে গোপীনাথপুর ব্রীজের ঢালেই ছোট্ট একটি ঝুপড়ি ছাপড়া ঘরে সাইনবোর্ডসহ রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য কাপড়ের ওপর বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন লেখার কাজ করতেন। এছাড়াও বিভিন্ন স্থানে নানা রকম নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যাবলীও অংকন করতেন। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল মেশিন আসায় এখন আর তাঁর হাতের কারিশমার কোনো মূল্য নেই। ফলে এক রকম কাজ বিহীন বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন মফস্বলের বিখ্যাতএই আর্টিস্ট আলম আর্টের স্বত্বাধিকারী মো. আলম। ষাটোর্ধ বয়স্ক এই প্রত্যন্ত অঞ্চলের চিত্রশিল্পী আলম জীবন জীবিকার তাগিদে জরাজীর্ণ সেই ভাঙ্গা পুরাতন ছাপড়া ঘরের একপাশে আলাদা রুম তৈরি করে বর্তমানে দিয়েছেন চায়ের দোকান। কিন্তু অর্থাভাবে তুলতে পারছেন না অন্যকোনো মালামাল।

১৯৮৫ সাল থেকে মো. আলম এই ঝিটকা বাজারে সাইনবোর্ড ও ব্যানার ফেস্টুনের কাজ করে আসছেন। তিনি উপজেলার গালা ইউনিয়নের কলতা গ্রামের মো. ছলিমদ্দিনের ছেলে। তবে তার আদি নিবাস ছিল উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া। ৬০’র দশকে বসত বাড়িসহ জমিজমা পদ্মায় বিলীন হয়ে গেলে প্রথমে বাল্লা ইউনিয়নের নতুন বাজার বসবাস শুরু করেন। পরে নতুন বাজারের বাড়ি বিক্রি করে দিয়ে কলতা গ্রামে বাড়ি কিনেন এবং স্থায়ীভাবে বসবাস করেন। মো. আলম ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। কিশোর বয়সে বাবার মৃত্যু হওয়ায় বেশি দূর পড়াশোনা করতে পারেননি তিনি। মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সৌভাগ্য হয় আলমের। এর পরেই সংসারের হাল ধরতে হয। স্কুল জীবন থেকেই শখের বশবর্তীতে এই লেখালেখির কাজ করতেন। হাতের লেখা ভাল হওয়ায় এই আর্ট এর কাজে উৎসাহ পান তিনি। বাবার মৃত্যুর পর অভাবের সংসারে কিশোর বয়সেই কাজের জন্য পাড়ি জমান ঢাকায়। ঢাকায় রঙ মিস্ত্রির কাজ নেন।

ফাঁকে ফাঁকে করেন আর্টের কাজ। একটা সময় এই আর্টের কাজটি বেশ ভালভাবেই রপ্ত করেন। পরবর্তীতে ঢাকা ছেড়ে দিয়ে চলে আসেন গ্রামে। পুরোপুরি ভাবে পেশা হিসেবে বেছে নেন আর্টের কাজ। আশির দশকেই ইছামতী নদীর তীরে সরকারিভাবে ১১ হাত/৯হাত একটি খাস জায়গা বন্দোবস্ত নেন তিনি। তুলেন ছোট একটি ছাপড়া ঘর। সেই ছাপড়া ঘরেই শুরু করেন আর্টের কাজ। দিনে দিনে নাম ডাক ছড়িয়ে পড়ে আলম আর্টের। বেশ রমরমা হয়ে উঠে তার ব্যবসা। মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হতো বলেও জানা যায়। কিন্তু ডিজিটাল মেশিন আসায় চাহিদা কমে যায় আলমের। ফলে স্ত্রী সন্তান নিয়ে বিপাকে পড়েন ষাটোর্ধ তিন সন্তানের জনক আলম।

মো. আলম জানান, “এই ঝিটকা বাজারে আমি ১৯৮২ সাল থেকে কাজ করছি। এই দোকানটা দিয়ে ছিলাম ৮৫ সালে। আস্তে আস্তে পরিচিতি বৃদ্ধি পায়। ঝিটকাতে আমরা তিন এই পেশায় ছিলাম। তারপরেও আমি একটা সময় ছিল রাত দিন কাজ করেছি। এমনও মাস ছিল ৩০ থেকে ৪০ হাজার টাকাও কামাই হইছে। তিনটি ছেলেমেয়ে মানুষ করেছি। জায়গা কিনে কোনো রকম থাকার ব্যবস্থাও করেছি। কিন্তু ডিজিটাল মেশিন আসার পরপরেই আমার কাজ কমতে থাকে। এখন তো অনেকটা না-ই বললেই চলে। হঠাৎ দুই একটা ছোট কাজ আসে। এছাড়াও টানা দুই বছর করোনাকালীন সময়ে কোনো কাজই ছিল না। আর্টের কাজ না থাকায় বাধ্য হয়ে জীবন জীবিকার তাগিদে এই ছোট্ট চায়ের দোকান করেছি। তবে আর্থিক সংকটের কারণে অন্য কোনো মালামালও উঠাতে পারছি না।”

আলমের বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা জানান, “আমি ছোট বেলা থেকেই আলম ভাইকে দেখছি এই আর্টের কাজ করতে। তিনি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের একজন চিত্রশিল্পী। আমরা রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অনেক ব্যানার ফেস্টুন করিয়েছি। বর্তমানে ডিজিটালাইজড হওয়ায় আলম ভাইয়ের কাজগুলো বিলুপ্ত প্রায়। তাই জীবনের শেষ বয়সে এসে তাঁর সেই চিত্রশিল্পীর পেশা ছেড়ে দিয়ে চায়ের দোকান দিতে হয়েছে এটা আসলে একজন শিল্পীর জন্য অনেক কষ্টকর এবং বেদনাদায়ক।”

গালা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস জানান, “আলম ভাই আশির দশক থেকে এই ঝিটকা বাজারে একজন আর্টিস্ট হিসেবে কাজ করছেন। আলম আর্ট হরিরামপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলাতেও পরিচিতি লাভ করেছে। বর্তমানে কালের বিবর্তনে আধুনিক মেশিন হওয়ায় আলম ভাইয়ের সেই হাতের সৃষ্টি কাজগুলো হারিয়ে যাচ্ছে। ফলে তাকে পেশা পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছে। তার সেই ঝুপড়ি ছাপড়া ঘরে আজ চায়ের দোকান দিয়েছেন। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আলম ভাইকে দেখভাল করার চেষ্টা করব। পাশাপাশি আগামীতে বয়স্ক ভাতার কার্ড আসলেই আমি উনাকে বয়স্কভাতার কার্ড করে দিব, ইনশাল্লাাহ।”

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। তবে সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করার সুযোগ পাই, তাহলে আমি অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টার করব।”

ট্যাগ :
জনপ্রিয়

হরিরামপুরের আর্টিস্ট আলমের মানবেতর জীবনযাপন

প্রকাশিত : ০৭:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২