সিরাজগঞ্জের কাজিপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঞ্জনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিটের হাটশিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অঞ্জনা বেগম হাটশিরা পঞ্চিমপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, দুপুরে রাইস কুকারে রান্না করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক প্লাগে হাত লাগে অঞ্জনার।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অঞ্জনাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















