১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে সাংবাদিকের বাসায় চুরি

  • মীর সোহেল
  • প্রকাশিত : ০৮:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • 97

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। এ ঘটনায় শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে কালিয়াকৈর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলহাজ হোসেনের বাসার জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে তারা ঘর থেকে ল্যাপটপ, ক্যামেরা, নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পায় বাসিন্দারা। পরে জানতে পারেন, ঘরে চুরি হয়েছে। এই ঘটনায় সাংবাদিক আলহাজ হোসেন বাদী হয়ে দুপুরে কালিয়াকৈর থানায় অভিযোগ করেন।

আলহাজ হোসেন বাংলাদেশ প্রতিদিন ও মোহনা টেলিভিশনের কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালিয়াকৈর থানার উপপরির্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। চোরদল গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে সাংবাদিকের বাসায় চুরি

প্রকাশিত : ০৮:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২