জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়ার ঘটনায় কয়েকদিন ধরে জাতীয় পার্টির দূর্গ বলে খ্যাত রংপুরে বেশ তোলপাড় চলছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত দলের চেয়ারম্যান জিএম কাদের ও রাঙ্গা সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং পাল্টাপাল্টি দুই নেতার কুশপুত্তলিকা দাহ করার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবারও দিনভর উত্তেজনা বিরাজমান ছিল। এদিকে, রাঙ্গার সমর্থকরা যে কোনও সময় রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয় দখল করতে পারে, এমন আশঙ্কায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মহানগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে বুধবার রাত থেকে অবস্থান নেন। তবে রাঙ্গা সমর্থিত কোনও নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। এ ব্যাপারে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নির্বাচনী কর্মকান্ডকে সামনে রেখে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে। এদিকে গত বুধবার রাতে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী। তবে বিশৃঙ্খলা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
রংপুরে জিএম কাদেরের সমর্থকদের দখলে জাপার দলীয় কার্যালয়
-
নিশাত শাহরিয়ার রংপুর - প্রকাশিত : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- 109
ট্যাগ :
জনপ্রিয়





















