০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আনোয়ারাায় গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আনোয়ারা উপজেলায় কেইপিজেডে কর্মরত রুমি আক্তার (২১) নামের এক গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় খুরুস্কুল গ্রামের পারভেজ (২১) ও বটতলী গ্রামের ইকবাল (২৮) নামের দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী বড় বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার বোন কেইপিজেডে যাওয়ার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনসহ পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করি। আমরা ৮বোন। ঘরে কোনো ছেলে না থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। পরবর্তীতে শুক্রবার রাতে পশ্চিম বরিয়া রাজার পাড়া থেকে আহত অবস্থায় আমার বোনকে উদ্ধার করা হয়। তারপর বোনের কাছ থেকে জানতে পারি ৪/৫ জন ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে পালাক্রমে নির্যাতন করেছে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের পেক্ষিতে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজন অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

আনোয়ারাায় গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশিত : ০৬:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২