১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সরকারী চাকুরীতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবী

সরকারী চাকুরীতে আবেদনের বয়সসীমা অবিলম্বে পঁয়ত্রিশ বছর করার দাবীতে সারাদেশব‍্যাপী মানবন্ধনের আয়োজন করেছে সাধারন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা তিনটায় রংপুর মহানগরীর লালবাগ মোড়ে পঁয়ত্রিশ প্রত‍্যাশী যুব প্রজন্ম, রংপুরের ব‍্যানারে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীরা জানান, করোনার প্রভাবে দুই বছরের বেশী সময় ধরে কয়েক লক্ষ উচ্চ শিক্ষিত তরুন-তরুণীরা সরকারী চাকুরীর পরীক্ষায় অংশগ্রহন থেকে বঞ্চিত হয়েছে। করোনার কারনে বয়স হারিয়ে অনেকেই হতাশায় ভুগছে বলেও জানান শিক্ষার্থীরা। বিশ্বের বিভিন্ন দেশে চাকুরীর বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে দাবী করে শিক্ষার্থীরা বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সার্বিক দিক বিবেচনায় সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা এখন সময়ের দাবী।

ক্ষেত্র বিশেষে চাকুরীর বয়সসীমায় পার্থক‍্য রয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, চাকুরীতে আবেদনের বয়সসীমা সাধারনের জন‍্য ত্রিশ হলেও নার্সদের জন‍্য ছত্রিশ, বিসিএস স্বাস্থ‍্য জুডিশিয়ারির ক্ষেত্রে বত্রিশ আবার কোটা ভেদে বত্রিশের উপরে আছে যেমন পার্বত‍্য অঞ্চলে ক্ষেত্র বিশেষে চল্লিশ বছর পর্যন্ত চাওয়া হয় বিভিন্ন বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :
জনপ্রিয়

সরকারী চাকুরীতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবী

প্রকাশিত : ০৭:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২