পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ গ্রহণ করে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় বক্তব্যে বলেন, আমরা আসন্ন দুর্গাপূজা উৎসবে জুড়ী-বড়লেখায় মিলেমিশে ধর্মীয় সম্প্রতি বহাল রেখে চলবো। আগামী দুর্গাপূজার আগেই আমি এলাকায় আসার চেষ্টা করবো। আজ জুড়ী-বড়লেখা উপজেলায় পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন ঘোষণা করলাম। গত সোমবার অপরাহ্ন থেকে শেষ বিকেল পর্যন্ত উপজেলা পর্যায়ে সম্প্রীতি সমাবেশ এবং পোনামাছ অবমুক্ত করণ উপলক্ষে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা “সোনিয়া সুলতানা” এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার “আলাউদ্দিন আহমদের” সঞ্চালনায়, স্বাগত বক্তব্যে জুড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি “রতন কুমার অধিকারী” বলেন, উপজেলা পর্যায়ে সামাজিক -সম্প্রীতি সমাবেশের উদ্দেশ্য হলো প্রত্যেক ধর্মের মর্মবাণী সকলের মধ্যে ছড়িয়ে দেয়া। সকলে মিলে-মিশে জুড়ী উপজেলায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলা। বিশেষ অতিথি হয়ে আরও বক্তব্য প্রদান করেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান “রনজিতা শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, জুড়ী উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি “মাসুক মিয়া, সাগরনাল ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি শ্রীকান্ত দাস, জুড়ী উপজেলা আ”লীগের যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন লেমন, কলেজ শিক্ষকদের প্রতিনিধি অধ্যক্ষ জহিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি মাওলানা ইয়াকুব আলী, আওয়ামিলীগনেতা আব্দুল কাদির দারা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র শীল (মন্টু মাষ্টার), জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পী, পূজা উদযাপন পরিষদের পক্ষে সিতাংশু শেখর দাস মাষ্টার, সাংবাদিক কুল্যাণ প্রসুন শীল (চম্পু), উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু , মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন সাবেল”।
১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
জুড়ী উপজেলায় সফলভাবে সম্প্রীতি সমাবেশ সম্পন্ন
-
হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার - প্রকাশিত : ০৭:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- 47
ট্যাগ :
জনপ্রিয়























