ময়মনসিংহ সিটি কর্পোরেশন( মসিক) এর উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২২ উপলক্ষে শান্তিপূর্নভাবে উদযাপন ও বিভিন্ন সমস্যার সমাধান এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) বিকালে সিটি কর্পোরেশন এর মিলনায়তনে উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, আসন্ন দূর্গাপূজায় সার্বিক সমস্যা সমাধান করা হবে এবং নিরাপত্তা নিশ্চিতে সিটি কর্পোরেশন প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মন্ডপে মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কোথাও কোন ধরণের সমস্যা থাকলে বা দেখা দিলে প্রশাসনসহ নেতৃবৃন্দকে অবহিত করবেন আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে । সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শক করবে সকলকেই পূজা বিসর্জনকালে নির্ধারিত সময়সীমাও মানাতে হবে। সিটি কর্পোরেশন এর নির্ধারিত স্থানে বা পূজা বিসর্জন ঘাটে পূজা বিসর্জন দিবেন।
এছাড়া তিনি আরও বলেন, পূজা অর্চনাকালে শব্দ দূষণরোধ করতে প্রতিটি মন্দির কমিটিকে এগিয়ে আসতে হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিক এর প্যানেল মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলগণ ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, সিনিয়র সহকারী সচিব অন্নপূর্ণা দেবনাথ,সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর , প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী ( বিদ্যুৎ) জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) কর্মকর্তা মোঃ শফি কামাল, জনসংযোগ কর্মকর্তা রাজীব আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, মহব্বত আলী সহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারীরা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযান পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সহ- সভাপতি এডভোকেট পিযুষ কান্তি সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদেও সভাপতি এডভোকেট তপন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহাগর সভাপতি এড প্রশান্ত দাস চন্দন, মহানগর পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পবিত্র রঞ্জন রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শংকর সাহা, রামকৃষ্ণ আশ্রমের স্বামী কল্যাণ রাধানন্দ মহারাজ,বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পাদক সহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।





















