১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাজীপুর সিটি করপোরেশনের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১২ কোটি টাকার সরকারি সম্পদ অবৈধ দখলদারদের দখল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। 

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মারুফ দস্তেগীর এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, গাজীপুরে সরকারি জমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের হাসপাতাল রোডের এ মূল্যবান সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। জয়দেবপুর মৌজায় উচ্ছেদকৃত ৩৬ শতাংশ খাস জমিতে নানা স্থাপনা নির্মাণ করে অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পুনরুদ্ধারকৃত সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২