জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদেনিশাত শাহরিয়ার রংপুর বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতির পর রংপুর জেলা জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মশিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে ৩১ সদস্যবিশিষ্ট রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা ও জাপা নেতা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক ও মো: আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ আদেশ ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।
আরো সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ), সদস্য- গোলাম মোহাম্মদ কাদের এমপি (রংপুর সদর), মোস্তাফিজার রহমান মোস্তফা (রংপুর সদর), এইচ এম শাহরিয়ার আসিফ (রংপুর সদর), এস এম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফৈরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ মোছা. নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), মো. আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভাকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম ( রংপুর সদর), মোছা. কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), মো. আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ), মো. আল মামুন (রংপুর সদর)। পরবর্তীতে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে, প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাপা মহাসচিব বলেন, ‘সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক বছর ধরেই তিনি পার্লামেন্টারি পার্টির মিটিংসহ বিভিন্ন জায়গায় সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। রাঙ্গার কার্যকলাপ দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।





















