গাজীপুরের কালিগঞ্জের মঠবাড়ী মৌঝায় বিদ্যুতের উপকেন্দ্রে অধিগ্রহনকৃত জমির ন্যায্য মুল্যের দাবীতে মানববন্ধন করেছে . ভুক্তভোগীরা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানানো হয়, গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়ী মৌজায় Dhaka western Zone Transmission Grid Expansion project. শীর্ষক প্রকল্পে পূর্বাচলের ৪০০/২৩০ কেভি, বিদ্যুৎ উপকেন্দ্র নির্মানের নামে অধিগ্রহনকৃত ভূমির বর্তমান বাজার মূল্য অনুযায়ী “ন্যায্য মূল্য পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। ” ক্ষতিগ্রস্থ অধিগ্রহনকৃত ভূমির মালিকগন এবং এলাকাবাসী বর্তমান বাজার মূল্য ১২/১৫ গুন বেশিতে ক্রয় বিক্রয় করলেও কর্তৃপক্ষ বিগত ২০১৭-১৮ সালের সরকার কর্তৃক নির্ধারিত ভূমির গড় মূল্য অনুযায়ী ভূমি অধিগ্রহন করার কারনে সংক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ হতে ,সুপ্রীম কোটে রীট মোকদ্দমা দায়ের করেন। হাইকোর্ট বগত ০৬ জুলাই ২০২২ ইং গাজীপুর জেলা প্রশাসককে সংক্ষুব্ধ ভূমি মালিকগনের দাবি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষ হতে কোন ধরনের পদক্ষেপ গ্রহন না করায়, ক্ষতিগ্রস্থ ভূমি মালিকগন তাদের ন্যায্য দাবী বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।





















