১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর বিদায় ও বরণ সংবর্ধনা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের বদলী ও নব নিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার( ২১সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ এলজিইডি হলরুমে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারিদের আয়োজনে এ সংবর্ধনা প্রধান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম জুলফিকার আলী (অতিরিক্ত প্রধান প্রকৌশলী), এলজিইডি, রাজশাহী বিভাগ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নবীউল ইসলাম, (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), এলজিইডি, পাবনা অঞ্চল, পাবনা। এছাড়া উপস্থিত ছিলেন মহির উদ্দিন সেখ (প্রকল্প পরিচালক) এলজিইডি ঢাকা । এছাড়াও জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাকুরিরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান তার সততা ও দায়িত্বশীলতা দিয়ে কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে তিনি প্রায় ৫ বছর এ জেলায় কাজ করেছেন। যা এলজিইডির এক প্রতিষ্ঠানে নিবার্হী হিসাবে দায়িত্বে থাকার রেকর্ড। তার দায়িত্বশীলতা দিয়ে জেলার প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর অতীতের সকল পুরাতন কাজগুলো সম্পূর্ণ করেন এবং সকল কাজ সচল রেখেছেন।
এমনকি করোনা মহামারি কালেও তার একগ্রতা এবং আন্তরিকতার কারণে জেলার সকল অফিসারদের নিয়ে নিয়মিত অফিস করার পাশাপাশি জেলার কাজকর্ম গুলো সচল রেখেছেন।

বিদায়ী নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, আমি সব ঠিকাদার ও সকল কর্মকর্তা কর্মচারীদের সমান গুরুত্ব দিয়ে ধীরস্থির ভাবে প্রত্যেকের কথা শুনে, যে কোন ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নিয়েছি। আমি চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে কাজ করার জন্য, এজন্য আমি অধিকাংশ কাজগুলো শেষ করতে পেরেছি।

অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীকে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন কে এম জুলফিকার আলী ( অতিরিক্ত প্রধান প্রকৌশলী), এলজিইডি, রাজশাহী বিভাগ, রাজশাহী।

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর বিদায় ও বরণ সংবর্ধনা

প্রকাশিত : ০৭:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২