১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ, বাড়িতে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিব হাসান (২২) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। হত্যাকান্ডকে কেন্দ্র করে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এদিকে রাকিব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। নিহত রাকিব হাসান গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, রাত নয়টার দিকে গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্রি এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রকিব হাসানের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন রাকিব হাসানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় ডিকেএমসি ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসা, পরিবহনের চাঁদাবাজিসহ বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে রাকিব হাসানের বিরোধ চলছিল। এর জের ধরেই রাত দেলোয়ার হোসেনসহ তার বাহিনীর সন্ত্রাসীরা মোরসাইকে যোগে এসে প্রকাশ্যে হত্যাকান্ড ঘটিয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ, বাড়িতে আগুন

প্রকাশিত : ০৮:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২