ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হতে গিয়ে এক মহিলার (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জামিরদিয়া এলাকায় আইডিয়ালের মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকায় আইডিয়ালের মোড় নামক স্থানে অজ্ঞাত বাস মহিলাটিকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, হবিরবাড়ি গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী গৃহবধু মাহফুজা খানম রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী একটি বাসের চাপায় পিষ্ট হয় ও ঘটনাস্থলেই মারা যান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















