জামালপুরের সরিষাবাড়ীতে শাহজাহান আলী (৩৬) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার মানিকপটল-বিন্যাফৈর বাজারের পুর্ব পার্শ্বে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক মানিক পটল গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে।
তিনি তার অটোগাড়ী ঘুরাতে গিয়ে অটো উল্টে গিয়ে তার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার অটো চালককে মৃত্যু ঘোষনা করেন। পরে নিহতের পরিবার অটো চালকের লাশ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপরে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।





















