০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকালে শফিকুল ইসলাম সফিক নামের এক ব্যাটারি চালিত
অটো ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুর্বাচল উপ-শহরের ৩’শ ফুট সড়কে ছিনতাইকালে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম জামালপুর জেলার বকশিগঞ্জ থানার নিলক্ষিয়া পশ্চিমগাঁও এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আশরাফুল ইসলাম নামের এক চালক ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে উপজেলার পুর্বাচল উপ-শহরের ৩’শ ফুট সড়ক যোগে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারী শফিকুল ইসলাম সফিক ও তার সহযোগী স্থানীয় ইউপি সদস্য মনিরের ছেলে সিয়াম অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে চালক আশরাফুল ইসলামকে জিম্মি করে ফেলে। পরে
আশরাফুল আতচিৎকার শুরু করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ধাওয়া করে শফিকুল ইসলাম সফিককে আটক করলেও সিয়াম পালিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণাকুণ্ডুতে ধসে পড়া সড়ক এখন মরণফাঁদ, দুই বছরেও হয়নি সংস্কার

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত : ০৫:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২