২৪ সেপ্টেম্বর শনিবার সকালে দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলের আধুনিক অডিটোরিয়াম হল আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রভিন্সিয়াল সুপিরিয়র সিস্টার লুসি গ্লোরিয়া পিউরিফিকেশন। অনুষ্ঠানে সেণ্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মারকুশ মুরমু, বাংলাদেশ প্রভিন্স ট্রেজারার সিস্টার জ্যাকলিন জুলিয়েট গমেজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার জাংকি জন বাস্তিস্তা পিমে, ফাদার মার্টিনালী পিমে, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সিএসসি, সিস্টার হাউস সুপেরিয়র সিস্টার হেলেন গমেজ এসসি, তরঙ্গ ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এর ম্যানেজিং ডিরেক্টর বাদল বেঞ্জামিন রোজারিও, ইঞ্জিনিয়ার মোঃ জাকিউল আলম প্রমূখ। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমা রাণী সাহা। অনুষ্ঠান শুরুতেই সকাল ৯ টায় খ্রীষ্টযোগ বা প্রার্থনা অনুষ্ঠিত হয়, সাড়ে ১০টায় শিক্ষকদের নৃত্যের তালে তালে অতিথিদের বরণ করে নব-নির্মিত আধুনিক অডিটোরিয়াম হল-এর ফিতা কেটে, বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে আলোচনা সভা, প্রদীপ প্রজ্জ্বলন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী সহ শুভাকাঙ্ক্ষীরা ।
০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলের অডিটরিয়াম হল এর শুভ উদ্বোধন
-
মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর - প্রকাশিত : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- 97
ট্যাগ :
জনপ্রিয়





















