০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের ছেলেসহ মা নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা নামক স্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক শিশুটির বাবা মিজানুর রহমান। আজ শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহের কুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তার ছেলে সিয়াম হোসেন (৩)।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, পেশায় বিআরটিসির বাস চালক ঝিনাইদহের বাসিন্দা মিজানুর রহমান তার শ্বশুরবাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের ভৈরবে তার কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল।

এসময় মহাসড়কের বড়ইতলা পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী ট্রাক আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তার ও তার ছেলে সিয়ামের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

ট্যাগ :

আশুগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের ছেলেসহ মা নিহত

প্রকাশিত : ০৭:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২